কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় আন্দুলবাড়িয়ার জহুরুলের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-10-03 ইং
কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় আন্দুলবাড়িয়ার জহুরুলের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে কোটচাঁদপুরের দুধসরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া স্টেশনপাড়ার মৃত নুরুল হুদার ছেলে। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, সকালে জহুরুল ইসলাম দুধসরা নামক স্থানে নিজের ইজিবাইকটি রাস্তার পাশে রেখে চায়ের দোকানে গিয়েছিলেন। সেখান থেকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)