আন্দুলবাড়ীয়ায় ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আনার ফকির

আপলোড তারিখঃ 2020-10-03 ইং
আন্দুলবাড়ীয়ায় ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আনার ফকির ছবির ক্যাপশন:
নির্বাচনী তফশিল ঘোষণার আগেই চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন আনোয়ার হোসেন ওরফে (আনার ফকির)। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে তিনি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী এলাকার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা, শাহাপুর, নিধিকুন্ডু, কর্চাডাঙ্গা, বিদ্যাধরপুর, অনন্তপুরসহ পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করেন। পরে আন্দুলবাড়ীয়া বাজারে এসে সংক্ষিপ্ত পথ সভা করেন আনার ফকির। নির্বচনী শোভাযাত্রায় ইউপি চেয়ারম্যান প্রার্থী আনার ফকিরের সাথে ছিলেন জসীম, জান্টু, আজিজুল, শহিদুল, খোকন, সাইফুল, আলমাছ, মামুন মন্ডল, আলফাজ, সাগরসহ তরিকার সাধক, ফকির, মুরিদ, আউল-বাউল, আশেকান, জাকেরান ভক্ত-অনুরাগীরা। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)