দর্শনায় ধ্বসে পড়ল বৈদ্যুতিক পিলার, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন

আপলোড তারিখঃ 2020-10-03 ইং
দর্শনায় ধ্বসে পড়ল বৈদ্যুতিক পিলার, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকার পরানপুর থেকে রেলগেট পর্যন্ত সড়কটি এখন পথচারীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবারও এ সড়কে অবস্থিত এক বৈদ্যুতিক পিলার ধ্বসে পরাণপুরের মৃত আজগার মল্লিকের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জৈদে-এর পুকুরের পানির মধ্যে পড়ে। এসময় বিকট শব্দ হলে এলাকাবাসী আতঙ্কিত হয়ে যায়। গতকাল বেলা ১টার দিকে ১১ হাজার ভল্টের ওই পিলারটি পুকুরের ৩০ফিট গভীরে ধ্বসে পড়লে সড়কে চলাচল বন্ধ হয়ে যায় এবং অত্র এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে প্রায় ৭ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকে। পরে এলাকবাসী খবর দিলে দর্শনা বিদ্যুত অফিসের এজিএম অমিত দাস ও ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন প্রায় ৭ ঘন্টা ধরে ১৫-১৬ জন সহযোগী নিয়ে লাইনটি মেরামত করে পুনরায় চালু করতে সক্ষম হোন। এদিকে, ১১ হাজার ভল্টের বৈদ্যুতিক পিলারটি ধ্বসের কারণ হিসেবে জানা গেছে, পুকুরের মালিক সড়কের কোল ঘেষে এ পুকুর থেকে প্রচুর পরিমানে বালি উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)