গাংনীতে বিএনপি নেতা মিল্টনের জন্মদিন উদ্যাপন

আপলোড তারিখঃ 2020-10-03 ইং
গাংনীতে বিএনপি নেতা মিল্টনের জন্মদিন উদ্যাপন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের ৫১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জন্মদিন উদ্যাপন করেছে গাংনী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে গাংনীস্থ বিএনপির কার্যালয় ও জাভেদ মাসুদ মিল্টনের অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশাদুজামান বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজামান গাড্ডু, আব্দুল আওয়াল, ইনসারুল হক ইনসু, সহসভাপতি শহিদুল ইসলাম নাসির, সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, সিনিয়র সহসভাপতি আব্দাল হক, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক কাউন্সিলর সহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক এনামুল হক, বিএনপি নেতা জাফর আকবার, সেলিম, জামাল, ছাত্রদলের নেতা সাইদুর রহমান ও বিপ্লব হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)