ঝিনাইদহ ভূমি অফিসের দালাল রাজিবকে কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-10-02 ইং
ঝিনাইদহ ভূমি অফিসের দালাল রাজিবকে কারাদণ্ড ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসের এক দালাল আটক হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মামুনশিয়া গ্রামের মনসুর আলীর ছেলে রাজিব হোসেন ভূমি অফিসে জমির নাম পত্তন করে দেয়ার কথা বলে ৫ ব্যক্তির কাছ থেকে টাকা নেয়। পরে ৫ জনের ফাইল নিয়ে দালাল রাজিব এসিল্যান্ডের কাছে নাম পত্তন করার জন্য গেলে ধরা পড়ে যায়। পরে রাজিবকে দালাল চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮৬০ সালের ১৮৩ ধারা মোতাবেক ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)