আদালতের আদেশ অমান্য, মহেশপুর থানার ওসিকে শোকজ

আপলোড তারিখঃ 2020-10-02 ইং
আদালতের আদেশ অমান্য, মহেশপুর থানার ওসিকে শোকজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: আদালতের আদেশ অমান্য করে আইন বহির্ভূত কাজ করায় ঝিনাইদহের মহেশপুর থানার ওসিকে শোকজ করেছেন আদালত। গত বুধবার বিকেলে সিনিয়র সহকারী জজ মহেশপুর আদালতের বিচারক মো. ফরিদুজ্জামান এ আদেশ দেন। ওসির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে মর্মে আগামী ৭ দিনের মধ্যে আদালতে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ জুলাই মহেশপুর আদালতে জমি সংক্রান্ত একটি দেওয়ানি মামলা করেন মহেশপুরের কুশাডাঙ্গা গ্রামের ফজজুল হক। ৬২.৫ শতক জমির বিবাদী রয়েছে একই গ্রামের ফজের আলী। আদালতে বিচারাধীন ওই মামলার বিরোধপূর্ণ জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেয় আদালত। সম্প্রতি মামলার বাদী উক্ত জমিতে স্থাপনা নির্মাণ শুরু করেন। স্থিতিবস্থা চালু থাকার পরও স্থাপনা তৈরি হচ্ছে এমন অভিযোগ বিবাদী মহেশপুর থানাকে অবহিত করলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে বিবাদী পক্ষের আইনজীবি আদালতে আবেদন করলে আদালত নথি যাচাই ও পর্যালোচনা করে ওসিকে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)