আলমডাঙ্গায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্যাপন

আপলোড তারিখঃ 2020-10-02 ইং
আলমডাঙ্গায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্যাপন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আালোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকল্পো বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ। সুপারভাইরজার আব্দুর রাজ্জাক আদরের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী শামসুল হক, হারুন অর রশিদ, নকশাকার হাবিবুর রহমান, হিসাবরক্ষক মতিয়ার রহমান, সহকারী হিসাবরক্ষক রশিদুল হক, মোমিন আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)