আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার গোস্বামী দূর্গাপুরে দারুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন শেষে ওলামা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের সীমান্তবর্তী গোস্বামী দূর্গাপুরে অবস্থিত মাদরাসা'র নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসা'র সভাপতি মাওলানা মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন কুষ্টিয়ার আল্লারদর্গার ইদ্রিস আলী বিশ্বাস মাদরাসার প্রধান মুফতি এনামুল হাসান, মুহতামিম মাওলানা শামসুল হক, ভেড়ামারার তালবাড়িয়া মাদরাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, মঙ্গলবাড়িয়া আশরাফুল উলূম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু দাউদ, বড় আইলচারা মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল হামিদ, মাজিলা দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম হাফেজ মুফতি আলমগীর হোসাইন। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক রেজাউল করিম, সোহাগ, জুলফিকার, বাবুল মালিতা, রিপন, ইদ্রিস আলী বিশ্বাস। এসময় মাদরাসার মুফতি জামিল মাহমুদের পরিচালনায় উপস্থিত ছিলেন গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল লতিফ, জমিদাতা মারুফ শামীম, শিক্ষক ও সাহিত্যিক জামিরুল ইসলাম খান জামিল, শহিদুল ইসলাম, নাহিদ, সোহাগ প্রমুখ। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করা হয়েছে।
