মুক্তিযুদ্ধে অংশ নিয়েও ভাগ্যে জোটেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি!

আপলোড তারিখঃ 2020-10-02 ইং
মুক্তিযুদ্ধে অংশ নিয়েও ভাগ্যে জোটেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জেহালা গ্রামের আব্দুল আজিজের ভাগ্যে স্বাধীনতার ৪৯ বছর পরেও মেলেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। তাঁর পিতাকে পাক সেনারা হত্যা করলেও তিনি পাননি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মান। আব্দুল আজিজের দাবি, বঙ্গবন্ধু তাঁর মাকে শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে তৎকালীন সময়ে ২ হাজার টাকা প্রদান করলেও আজও মুক্তিযোদ্ধা পরিবাবের স্বীকৃতি পাননি। জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের জেহালা গ্রামের আব্দুল আজিজ জানান, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় তাঁর পিতা আসকার আলীকে পাক সেনারা হত্যা করেছে। তাঁর পিতা দর্শনা যাওয়ার জন্য ট্রেনে উঠলে মুক্তিযোদ্ধার পিতা হিসেবে পাক সেনারা তাঁর পিতাকে ট্রেন থেকে নামিয়ে নেন। সেই থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। তাঁর লাশেরও কোনো সন্ধান পাননি তাঁরা। আব্দুল আজিজ জানান, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু তাঁর মাকে ২ হাজার টাকার চেক দিয়েছিলেন। বঙ্গবন্ধু সেদিন তাঁকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে টাকা দিলেও আজও সরকারিভাবে তাঁর পরিবার শহীদ পরিবার হিসেব স্বীকৃতি পায়নি। আব্দুল আজিজ বলেন, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁর পিতাকে পাক সেনারা হত্যা করেছে। এ ব্যাপারে তাঁর সনদপত্র তিনি সংগ্রহ করেছেন। তিনি জীবনের শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান হিসেবে সরকারি স্বীকৃতি দাবি করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)