চুয়াডাঙ্গায় নতুন করে ৫ জন আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-10-02 ইং
চুয়াডাঙ্গায় নতুন করে ৫ জন আক্রান্ত ছবির ক্যাপশন:
দেশে ২৪ ঘন্টায় করোনায় ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৫০৮ নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৫০৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ২১ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭২। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। সুস্থ হয়েছেন এক হাজার ৫৯১ জন। গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী পাঁচজন। তাঁদের মধ্যে ১৮ জনই মারা যান হাসপাতালে। এদিকে, চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে ৫ জন করোনা আক্রান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩২ জন। গতকাল জেলায় নতুন ৪ জন সুস্থ হয়েছে। জেলায় পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩০০ জন। জানা যায়, গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ ২৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ২৮টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। ৫টি নমুনার রিপোর্ট পজিটিভ ও বাকী ২৩টি নমুনার রিপোর্ট নেগেটিভ। গতকাল বৃহস্পতিবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে আরও ১২টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে সংগৃহীত ১২টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬৫টি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৭৬৫টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৬২৯টি, পজিটিভ ১ হাজার ৪৩২টি, নেগেটিভ ৪ হাজার ১৯৯টি। গতকাল জেলায় নতুন ১৩ জন সুস্থসহ জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩০০ জন ও মৃত্যু ৩২ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৭৮জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৬জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)