আলমডাঙ্গা সাহেবপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-10-02 ইং
আলমডাঙ্গা সাহেবপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় খালিদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে সাহেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু খালিদ সাহেবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। জানা গেছে, শিশুপুত্র খালিদ হাসান (৫) নিজের বাড়ীর সামনে খেলা করছিলো। হঠাৎ সামনের দিক থেকে একটি নসিমন আসছিল। এমন সময় ছেলেটি নসিমন দেখে দৌঁঁড়ে পালাতে গিয়ে রাস্তার উপরে পড়ে যায় এবং গুরুতর জখম হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর চিকিৎসক শিশুচিকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আসমানখালি ফাঁড়ি পুলিশের আইসি এসআই আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)