চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, মুদি দোকানি আটক

আপলোড তারিখঃ 2020-10-02 ইং
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, মুদি দোকানি আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের মুসলিমপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একই এলাকার মুদি দোকানি সুজা উদ্দীনকে আটক করেছে সদর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে তাকে তার বাড়ী সংলগ্ন মুদি দোকান থেকে আটক করা হয়। আটক সুজা উদ্দীন (৫০), চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে। এর আগে সুজা উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা অভিযোগ তুলে একটি লিখিত অভিযোগ করেন ওই স্কুলছাত্রীর মামা। অভিযোগের পর পরই চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অভিযান চালিয়ে সুজাকে আটক করে। এ ঘটনায় সদর থানার পুলিশ বলছে, ‘ধর্ষণ চেষ্টার ঘটনায় একটি অভিযোগ দায়ের হলে পুলিশ ওই অভিযুক্তকে আটক করে। তদন্ত শুরু হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)