জীবননগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2020-10-02 ইং
জীবননগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মনোহরপুর: জীবননগর পিয়ারাতলা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলার আমতলা নামক স্থানে জীবননগর-দর্শনা মহাসড়কের পাশে মা-বাবা ব্রিকসের সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে জীবননগর থানা-পুলিশ। এর আগে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। অজ্ঞাত ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। ওসি সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের পায়ে ও মাথায় অনেকদিনের পুরোনো ক্ষতচিহ্ন দেখা গেছে। ক্ষত স্থানে পচনও ধরেছে। পরনে চেক লুঙ্গি ও মুখে দাড়ি আছে। নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাবে না। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)