ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

আপলোড তারিখঃ 2020-10-02 ইং
ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: দেশব্যাপী ধর্ষণ, নারী সহিংসতার প্রতিবাদ ও ধর্ষণের দ্রুত বিচার আইন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’র দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচি পালিত হয়। এসময় সংগঠনটির জেলা ও কেন্দ্রীয় শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ধর্ষণের দ্রুত বিচার আইন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’র দাবি জানান। এর আগে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)