ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
‘এসো পৃথিবী দেখি সাহিত্যের আয়নায়’ এই স্লোগানে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত করলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ শ বছরের ইতিহাস নামক একটি বইয়ের মোড়ক উেেন্মাচন বা আত্মপ্রকাশ পাওয়ায় আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে বইটির লেখক, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের সাহিত্য পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মামুনের উপস্থাপনায় স্বাগত ও সমাপনী বক্তব্য দেন লেখক ও সাংবাদিক নারায়ণ ভৌমিক। আরও বক্তব্য দেন সাহিত্য পরিষদের সহসভাপতি মোল্লা রকিব উদ্দীন মাস্টার, সাধারণ সম্পাদক ও কবি আশরাফুন নাহার শোভা। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য খাজির আহাম্মেদ, সাহিত্য পরিষদের সহসম্পাদক কবি আব্দুল হামিদ ফকির, সদস্য শংকর প্রামাণিক, নবীন কবি নাঈমুর রহমান, খাইরুল ইসলাম, খাজির আহাম্মেদ, শংকর প্রামাণিক প্রমুখ। উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সহসভাপতি মোল্লা রকিব উদ্দীন মাস্টার। অনুষ্ঠানে ৪ শ বছরের ইতিহাস বইয়ের আলোকে লেখা একটি আধুনিক কবিতা আবৃতি করেন সাহিত্য পরিষদের সহসম্পাদক আব্দুল হামিদ ফকির।
