ভৈরবে ভেসে যাওয়া দুই শিশুকে বাঁচালেন শিক্ষক

আপলোড তারিখঃ 2020-10-02 ইং
ভৈরবে ভেসে যাওয়া দুই শিশুকে বাঁচালেন শিক্ষক ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির: দামুড়হুদা উপজেলার কাঞ্চনতলা গ্রামে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে বাঁধের স্রোতে ভেসে যাওয়া দুই শিশুকে বাঁচালেন শিক্ষক বিল্লাল হোসেন। কাঞ্চনতলা গ্রামে শুকুর আলীর মেয়ে শিশু শোভা খাতুন (১০) ও একই গ্রামের আব্দুল আলিমের মেয়ে শিশু জান্নাতুল ফেরদৌস (১০) গত বুধবার দুপুরে ভৈরব নদীর কাঞ্চনতলা ঘাঠ নামকস্থানে গোসলের জন্য নামে। এসময় অসাবধানতা বসত শোভা ও জান্নাতুল বাঁধের স্রোতে ভেসে যেতে থাকে। এই দৃশ্য দেখে তাদের গোসল করতে নামা অন্য শিশুরা চিৎকার শুরু করে। এসময় একই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিল্লাল হোসেন বিষয়টি টের পান এবং সঙ্গে সঙ্গে ঝাপ দিয়ে নদীতে নেমে এই দুই শিশুকে অসচেতন অবস্থায় উদ্ধার করেন।। বিল্লাল হোসেন জানান, ‘আমি ভৈরব নদীতে গোসল করতে গিয়েছিলাম। গোসল শেষে ডাঙ্গায় উঠে আসছিলাম এমন সময় ডুবে গেছে এমন চিৎকার শুনে নদীতে শোভার হাতের আঙ্গুল দেখতে পেয়ে তাকেসহ দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করি। তাদের অচেতন তারা এখন চিকিৎসাধীন আছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)