আলমডাঙ্গার বড় বোয়ালিয়ায় আওয়ামী লীগের কর্মি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-10-01 ইং
আলমডাঙ্গার বড় বোয়ালিয়ায় আওয়ামী লীগের কর্মি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বড় বোয়ালিয়ায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বড় বোয়ালিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাঙবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাঙবাড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতি ও মরহুম আশাবুল হক ঠান্ডুর জৈষ্ঠ্য পুত্র নাহিদ হাসনাত সোহাগ। নাহিদ সরোয়ার সোহানে উপস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা খোশদেল আলম, মুক্তিযোদ্ধা শোয়েব উদ্দিন, আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, আসমান হাকিম, কালু মণ্ডল, বজলুর রশিদ মিণ্টু, আব্দুর রহমান, আনিসুর রহমান, টুকু মিয়ুা, কলিন্সসহ ওয়ার্ডে আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)