দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-10-01 ইং
দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ‘ধর্ষণের প্রতিবাদে রুখে দাঁড়াও বাংলাদেশ’ এ স্লোগানে মানববন্ধন করেছে মেহেরপুরের সামাজিক সংগঠন ‘অংকুর’। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ধর্ষণের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আব্দুল আলীম। এ সময় তিনি বলেন, ‘প্রতিনিয়তই আমরা সোশ্যাল মিডিয়াগুলোতো দেখছি যেখানে-সেখানে মা-বোনেরা ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণের বিষয়টি যেন সামান্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘ধর্ষকদের কোনো দৃশ্যমান শাস্তি না হওয়ায় দিন দিন বেড়েই চলেছে। ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তবে ধর্ষণ কমতে পারে বলে আমি মনে করি।’ মানববন্ধন চলাকালে সেখানে আরও বক্তব্য দেন ‘অংকুর’-এর সভাপতি নাসিম রানা বাঁধন, সাধারণ সম্পাদক জাবির আল সাবা, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন শাকিল প্রমুখ। মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন অংকুরের সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন শাকিল, সদস্য মেঘা, জাকির, বর্ষণ, মাইশা, হিমেল, সাজু, শিমুসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)