চুয়াডাঙ্গার কুতুবপুরে অস্ত্র-গুলিসহ সুলতান আটক

আপলোড তারিখঃ 2020-10-01 ইং
চুয়াডাঙ্গার কুতুবপুরে অস্ত্র-গুলিসহ সুলতান আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে অস্ত্র, গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬। গতকাল বুধবার সন্ধ্যায় কুতুবপুর বাজার এলাকা থেকে তাঁকে আটক করে র‌্যাব। আটক সুলতান হোসেন (৫৩) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ফকির চাঁদের ছেলে। জানা যায়, র‌্যাব-৬ এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর বাজারে সুলতান আলীর চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের ক্যাশ বাক্সের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)