শৈলকুপায় ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-10-01 ইং
শৈলকুপায় ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় দিনে-দুপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে শরিফুল ইসলাম (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৯৫ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ও ছিনতাইয়ের শিকার মাছ ব্যবসায়ী কোটচাঁদপুরের মৃত আলী আকবরের ছেলে। শৈলকুপা মৎস্য আড়ৎ মালিক ফারুক হোসেন জানান, হরিনারায়ণপুর থেকে মাছ বিক্রি করে আনুমানিক বেলা দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় পৌঁছালে রনি, মাহিমসহ অজ্ঞাতনামা আরও একজন মাছ ব্যবসায়ী শরিফুলের পথরোধ করেন। পরে তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে তাঁর কাছে থাকা মাছ বিক্রির নগদ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি আরও জানান, ছিনতাইকারীর মধ্যে রনি নামে একজন ০১৪০৩-৪৫৬৫১৫ নম্বর ফোন দিয়ে থানায় কোনো প্রকার অভিযোগ দিলে খবর খারাপ হবে বলে হুমকি-ধামকি দিচ্ছেন। হরিনারায়ণপুর মৎস্য আড়ৎ মালিক রহমত আলী জানান, তাঁর আড়ৎ থেকে মাছ বিক্রির নগদ ৯৫ হাজার টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন শরিফুল। যা মাছ বিক্রির রশিদ তাঁর কাছে সংরক্ষিত আছে। তিনি ছিনতাইয়ের খবর শুনে তাঁকে দেখতে ছুটে আসেন বলে জানান। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা প্রকাশ করে তিনি আরও বলেন, দিনে-দুপুরে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটলে ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়! দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ‘ঘটনার সম্পর্কে আমি কিছুই জানি না। তবে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)