দেশে করোনায় ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৪৩৬

আপলোড তারিখঃ 2020-10-01 ইং
দেশে করোনায় ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৪৩৬ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন কেউ আক্রান্ত হয়নি, সুস্থ ৪ সমীকরণ প্রতিবেদন: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৫১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৩৬ জন। মোট শনাক্ত ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৯ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ১০৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৭৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। এদিকে, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। তবে নতুন চারজন সুস্থ হয়েছেন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। তবে এখন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪২৭ জন। জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল বুধবার ২১টি নমুনার ফলাফল প্রকাশ করে। যার সবকটিই নেগেটিভ। গতকাল জেলায় নতুন ৪ জন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২৮৭ জন। জানা যায়, গত মঙ্গলবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ২২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ২১টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। ২১টি নমুনার সবগুলো রিপোর্টই নেগেটিভ আসে। গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে আরও ২৮টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৩টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৫টি, দামুড়হুদা উপজেলা থেকে ৫টি, জীবননগর উপজেলা থেকে ৫টি নমুনাসহ সংগৃহীত ২৮টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৩টি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৭৫৩টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৬০১টি, পজিটিভ ১ হাজার ৪২৭টি ও নেগেটিভ ৪ হাজার ১৭৬টি। গতকাল জেলায় নতুন ৪ জন সুস্থসহ জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২৮৭ জন ও মৃত্যু ৩২ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৮৭ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১৫ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)