চুয়াডাঙ্গা পৌর মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ

আপলোড তারিখঃ 2020-10-01 ইং
চুয়াডাঙ্গা পৌর মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বুধবার বিকেল পাঁচটা থেকে রাত পর্যন্ত ২ নম্বর ওয়ার্ডের সুমিরদিয়া গ্রামে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ললিত কুমার দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে সভাপতি মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুসাব আলী, রুমজান আলী, আকরাম হোসেন, কালাম, ধুলোন, কাজল, মকবুল হোসেন, দুখু, ইসরাফিল, লাল্টু, হোসেন, হারান আলী, আশা, সাইদুল, আব্দুর রহিম, মাতলা, মহিবুুল, কাজু, নয়ন, আতিয়ার, বসির, বরুন, আশিক, মেহের, জুব্বার, ফজলু, আকরাম, কালু, আজিবার, হাবীবুর রহমান, আলামিন, বিপ্লব, সজিব, রাকিব, রেজাউল হক, আনোয়ার হোসেন, লাল্টু, মুক্তার, আশা, বাবুর আলী, খালিদ, তুফাজ্জেল, জুয়েল সাব্বির, আতিয়ার মুহরি, নুরুল বিডিআর, সুমন, জনিসহ স্থানীয় এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)