মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে পুলিশ

আপলোড তারিখঃ 2020-10-01 ইং
মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে পুলিশ ছবির ক্যাপশন:
হাসাদাহ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে সিনিয়র এএসপি আবু রাসেল প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জীবননগর থানা পুলিশের আয়োজনে হাসাদাহ ইউনিয়ন পরিষদের হলরুমে এই বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আবু রাসেল। প্রধান অতিথির বক্তব্যে আবু রাসেল বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানে পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সব সময় কাজ করে যাচ্ছে। এলাকা থেকে মাদক, জঙ্গি, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাসসহ সব প্রকারের অন্যায়-দুর্নীতি নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। এ সময় তিনি সব অপরাধীকে সতর্ক করে দিয়ে সমাজবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করেন। তিনি আরও বলেন, ‘আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ হলো জনগণের বন্ধু। আপনারা আমাদের সহযোগিতা না করলে আমাদের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি বিশ^াস, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জালাল, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিকুল আলম নান্নু, হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বারী, হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, হাসাদাহ ইউপি সচিব আসাদুর রহমান আসাদ, ইউপি প্যানেল চেয়ারম্যান আতিকুজ্জামান সণ্টু, সাংবাদিক আল-আমিন, ইউপি সদস্য আমির হোসেন ঝুলু, রতন আলী, আব্দুল মোতালেব, কবির হোসেন, আব্দুল গণি, শরিফুল ইসলাম, ব্যবসায়ী কুতুব উদ্দীনসহ হাসাদাহ ইউনিয়নের পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর থানার ওসি (তদন্ত) মো. ফেরদৌস ওয়াহিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)