প্রতিবেদক, সীমান্ত (জীবননগর):
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার দ্বি-মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার আয়োজনে শাখারিয়া প্রবীণ কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি সিরাজুল ইসলাম শুকুরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ইমাদ মেম্বার, শওকত আলী, শরিফুল হক বিশ্বাস, শফি মেম্বার, নজু মেম্বার, মফিজুল ইসলাম, লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা মাহমুদুর রহমান আকাশ।
