প্রার্থীতা ফিরে পেতে গড়াইটুপি ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহেদের আপিল

আপলোড তারিখঃ 2020-09-30 ইং
প্রার্থীতা ফিরে পেতে গড়াইটুপি ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহেদের আপিল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী (স্বতন্ত্র) আব্দুল ওয়াহেদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রার্থীতা ফিরে পেতে তিনি আপিল করেছেন। গতকাল মঙ্গলবার সকালে শেষ কার্যদিবসে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তার (আপিল কর্তৃপক্ষ) নিকট আবেদন করেন। এর আগে ২৬ সেপ্টেম্বর গড়াইটুপি ইউপির ৫৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াহেদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান। আব্দুল ওয়াহেদ বলেন, ‘আমার মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। আমি প্রার্থীতা ফিরে পেতে জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপিল করেছি। তবে যে অভিযোগে আমার মনোনয়ন বাতিল করেছে, তা সঠিক নয়। আমি ঠিকাদারি করি। তবে নিজ এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ চলমান নয়।’ চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহামম্মেদ বলেন, ‘নবগঠিত গড়াইটুপি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াহেদ তার বাতিল হওয়া মনোনয়নপত্রের ফিরে পেতে আপিল করেছেন। আমি গ্রহণ করেছি। আগামীকাল (আজ) শুনানি শুরু করব।’ প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর গড়াইটুপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)