র‌্যাবের অভিযানে প্রধানমন্ত্রী কার্যালয়ের ভুয়া পিএসও-১ আটক

আপলোড তারিখঃ 2020-09-30 ইং
র‌্যাবের অভিযানে প্রধানমন্ত্রী কার্যালয়ের ভুয়া পিএসও-১ আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: প্রধানমন্ত্রীর পিএসও-১ মো. সালাউদ্দিন আহম্মেদের পরিচয় দিয়ে প্রতরণার অভিযোগে হোসেন আলী (২৪) নামের এক প্রতারকককে আটক করেছে র‌্যাব। হোসেন আলী মাগুরার শালিখা উপজেলার পাঁচকাউনিয়া গ্রামের সিরাজুল ইসলাম মুন্সির ছেলে। গত সোমবার বিকেলে যশোরের চুরামনকাঠি চৌরাস্তার মোড় থেকে তাঁকে আটক করা হয়। গণমাধ্যমে পাঠানো র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হোসেন আলী দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএসও-১ মো. সালাউদ্দিন আহম্মেদের পরিচয় দিয়ে প্রতরণার করে আসছিলেন। প্রতারণকার অংশ হিসেবে আসামি হোসেন আলী যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নিকট থেকে প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকা গ্রহণ করেন। চক্রটি প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার অনুরোধে সিপিসি-২, ঝিনাইদহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক হোসেন আলীকে আটক করতে সক্ষম হয়। অভিযানের নের্তৃত্ব দেন ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান। আটকরে পর আসামির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়। আটক আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)