জনগণকে ঐক্যবদ্ধ করে কার্যকর আন্দোলনের শপথ নিতে হবে

আপলোড তারিখঃ 2020-09-30 ইং
জনগণকে ঐক্যবদ্ধ করে কার্যকর আন্দোলনের শপথ নিতে হবে ছবির ক্যাপশন:
জেহালা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি নেতা শরীফ সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ বলেন, দেশে যখনই কোনো দুর্ভোগ নেমে এসেছে, তখনই শহীদ জিয়া ও বিএনপির নের্তৃত্বেই তা মোকাবিলা হয়েছে। শহীদ জিয়া আত্মপরিচয়হীন জাতিকে বাংলাদেশি জাতীয়তাবাদ নামে একটি জাতীয় পরিচয় দিয়েছিলেন। যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্র বিশে^র বুকে টিকে থাকবে, ততদিন শহীদ জিয়া ও বিএনপির নাম ঠিকে থাকবে। তিনি বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রকে বহাল রাখার দায়িত্ব নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, গণতন্ত্র এখন পদপৃষ্ট। সারা দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। রাতের আঁধারে এখন ভোট হয়ে যায়। এ থেকে জাতিকে রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ করে একটি কার্যকর আন্দোলন গড়ে তোলার শপথ নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেহেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন, কুদ্দুস মহলদার, আবুল কালাম আজাদ, মো. সেলিমুল হাবিব সেলিম, কনক সরোয়ার, সরাজ আহমেদ, খায়রুল ইসলাম, মখলেছুর রহমান মুকুল, সমসের আলী সমে, এস এম মোস্তফা, হাবিবুর রাজিব, তুহিন, ইমন, আমানুল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, আবিদ, সম্পদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)