গাংনী সাহেবনগরের পিতা-পুত্রের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-09-30 ইং
গাংনী সাহেবনগরের পিতা-পুত্রের কারাদণ্ড ছবির ক্যাপশন:
মেহেরপুরে জাল ভিসার মাধ্যমে মালদ্বীপ পাঠানোর অভিযোগ মেহেরপুর অফিস: জাল ভিসার মাধ্যমে মালদ্বীপে পাঠানোর অভিযোগে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের পিতা-পুত্রকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক তারিক হাসান গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আমিরুল এবং আমিরুলের ছেলে হাফিজুলকে এ সাজা দেন। মামলার বিবরণে জানা গেছে, একই উপজেলার বাদিয়াপাড়া গ্রামের খবিরের ছেলে বিল্লাল তাঁর ছেলে রিপনকে মালদ্বীপে পাঠানোর জন্য ২০১৭ সালের ১২ মে আমিরুলকে ২ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন। পরে তাঁর ছেলেকে জাল ভিসায় মালদ্বীপে পাঠানো হলে রিপনকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪২০/৫০৬ পেনাল কোড-এ একটি মামলা দায়ের করেন। যার সিআর কেস নম্বর ২৭১/১৯। মামলায় সাক্ষীদের সাক্ষ্যে আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত দুজনকে এ শাস্তি দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)