দর্শনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রক্তাক্ত জখম

আপলোড তারিখঃ 2020-09-30 ইং
দর্শনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রক্তাক্ত জখম ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের অদূরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিব (২২) নামের এক যুবক রক্তাক্ত জখম হয়েছেন। স্থানীয়রা আহত যুবককে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। দুর্ঘটনার পর যাত্রীসহ বাসটি ফেলে পালিয়েছেন চালক। দর্শনা থানার পুলিশ খবর পেয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও যাত্রীবাহী পরিবহনটি থানা হেফাজতে নিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে দর্শনা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের অদূরে দর্শনা অভিমুখ হতে যাওয়া একটি মোটরসাইকেল (চুয়াডাঙ্গা-হ-১৩-২৪৮৪) একটি আলমসাধুকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক দিয়ে জীবননগর অভিমুখ হতে আসা নিশান পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস (কুষ্টিয়া-জ-১১-০০৪৫) গাড়িটির পিছনের অংশে সজরে সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী আওলাদ হোসেন অক্ষত থাকলেও চালক রাকিব হাসান (২২) রক্তাক্ত জখম হন। আহত রাকিব হাসানকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত রাকিব হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা ইউনিয়নের ঘুগরি-পান্তাপাড়া গ্রামের হাসান আলীর ছেলে ও মোটরসাইকেল আরোহী আওলাদ হোসেন একই গ্রামের আকরাম হোসেনের ছেলে। এদিকে, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনা-কবলিত মোটরসাইকেল ও যাত্রীবাহী পরিবহনটি দর্শনা থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)