চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

আপলোড তারিখঃ 2020-09-30 ইং
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) অভিমত ব্যক্ত করেছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশকে মাদকমুক্ত ঘোষণা করবেন। যার প্রেক্ষিতে দেশব্যাপী বাংলাদেশ পুলিশ মাদক নির্মূলে নানামুখী তৎপরতা শুরু করেছে। পুলিশি তৎপরতায় অতিষ্ঠ হয়ে ভারত সীমান্তবর্তী মাদক অধ্যুষিত দর্শনা রাঙ্গিয়ারপোতা গ্রামের মো. ইজাজুল হকের ছেলে সাত মাদক মামলার আসামি মো. মোহাব্বুর রহমান আত্মসর্মপণ করার সিদ্ধান্ত নেন। যার অংশ হিসেবে তিনি গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তাঁর স্ত্রী মোছা. হিরা খাতুন ও একমাত্র ছেলে মো. হাসিবুলকে নিয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হন। মোহাব্বুর দম্পতি পুলিশ সুপারের কাছে জীবনে আর কখনো মাদক ব্যবসা না করার অঙ্গীকার ব্যক্ত করে শপথ করেন। এ সময় মোহাব্বুর রহমান তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি দীর্ঘদিন মাদক ব্যবসা করে অনেক টাকা রোজগার করলেও সেই টাকা তাঁকে শান্তি এনে দেয়নি বরং মানবেতর জীবনযাপন করতে বাধ্য করেছে। ফলে তিনি তাঁর আট বছরের শিশুসন্তান হাসিবুলের জীবন যেনো তাঁর মতো অভিশপ্ত হয়ে না ওঠে, সেই বিষয়টি উপলব্ধি করে মাদক ব্যবসা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। বিধায় আসন্ন বিপদ আসার পূর্বেই সকল মাদক ব্যবসায়ীকে মোহাব্বুরের মতো উপলব্ধি থেকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)