ঝিনাইদহে বন্ধ পাটকল চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-09-30 ইং
ঝিনাইদহে বন্ধ পাটকল চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: বন্ধ হওয়া পাটকল চালু, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, চাকুরিচ্যুত কর্মচারীদের পুনরায় কাজে ফিরিয়ে আনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের আরাপপুরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতা-কর্মীসহ পাটকল শ্রমিকেরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুস সালাম শাহ, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিণ্টু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক প্রমুখ। কর্মসূচিতে বক্তারা পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ কয়েক দফা দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)