চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন ওয়ার্ড আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-09-30 ইং
চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন ওয়ার্ড আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সরিষাডাঙ্গায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সরিষাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. শাহাদাৎ হোসেন শাহাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. নবিছদ্দিন, আতিয়ার রহমান, শামসুল হক, সাইদুর রহমান, সহসম্পাদক মো. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার বাবলু শাহ ও নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রকিবুল। এছাড়াও উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওহিদ, তোফাজ্জল, শাহাবুদ্দিন, নজু, মিকাইল, সুমন, হিটু, দুখু, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)