চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীদের বসার জন্য বেঞ্চ প্রদান

আপলোড তারিখঃ 2020-09-30 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীদের বসার জন্য বেঞ্চ প্রদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীদের বসার জন্য পাঁচটি বেঞ্চ প্রদান করা হয়েছে। ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম হাজি ইউনুস আলীর স্মরণে পাঁচটি বেঞ্চ প্রদান করেন তাঁর দুই ছেলে হাবিবুর রহমান ও হাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার সদর হাসপাতালের নতুন ভবনের ফ্লু কর্নারে উক্ত পাঁচটি বেঞ্চ হাসপাতালের পক্ষে গ্রহণ করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির। এ বিষয়ে ডা. শামীম কবির বলেন, ‘আমি ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছি। সেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্মরণে তাঁর দুই ছেলে রোগীদের বসার জন্য বেঞ্চ বানিয়ে দিতে চায়। বিষয়টি জানতে পেরে আমার খুব ভালো লেগেছিল। শুধু পাঁচটি বেঞ্চই নয়, ইতোমধ্যে চিকিৎসকের বসার জন্য একটি চেয়ার, একটি অ্যাটেনডেন্ট ডেস্ক, একটি ছোটো আলমারি ও একটি ভিউ বক্স প্রদান করেছে। যা হাসপাতালের ফ্লু কর্নারে একজন চিকিৎসকের চেম্বারে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. জুয়েল রানা, চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক ভবতোষ রায়, সিনিয়র স্টাফ নার্সসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)