মেহেরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

আপলোড তারিখঃ 2020-09-30 ইং
মেহেরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: স্বাস্থ্যবিধি না মানায় মেহেরপুর শহরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসানের নের্তৃত্বে মেহেরপুর শহরের পপি ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। এ সময় সেখানে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে, এদিন মেহেরপুর শহরের বিভিন্ন দোকানে এবং রাস্তায় করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বার্তা দেওয়া হয় এবং যাদের মুখে মাস্ক ছিল না, তাঁদেরকে দাঁড় করিয়ে মাস্ক কিনে দিয়ে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে গণপরিবহনের অভিযান চালানো হয়, গণপরিবহনে মাস্ক ছাড়া চলাচল না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)