চুয়াডাঙ্গা পৌর মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ

আপলোড তারিখঃ 2020-09-30 ইং
চুয়াডাঙ্গা পৌর মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত পৌর ৬ নম্বর ওয়ার্ডের তালতলা গ্রামে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ললিত কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামসুল আলম পিণ্টু, মুকুল, তুহিনুজ্জামান, আনারুল হক, গোলাম মোস্তফা, আয়ুব আলী, বাধন, হাবিবুর রহমান, হারেজ, বাবুল, খাইরুল, সোহেল রানা, নাজমুল, আলামিন, দিপু, কাওসার আহমেদ, স্বপন, রুবেল, নওয়াব আলী শাহ, মুকুল শাহ, প্রভাত শাহ, কালাম, টারজানসহ স্থানীয় এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)