ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর হাসাদাহ সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলে জেলা পরিষদের দুই লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় জীবননগর হাসাদাহ সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলে ২০১৯-২০২০অর্থবছরের এডিপির দুই লাখ টাকার চেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল হক ডাবলুর হাতে তুলে দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১৪ নম্বর ওর্য়াড সদস্য শফিকুল আলম নান্নু। এ সময় উপস্থিত ছিলেন হাসাদাহ সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমুখ।
