ঝিনাইদহে জেলা জজ কোর্টের এপিপি রাশেদুল আলম আর নেই

আপলোড তারিখঃ 2020-09-29 ইং
ঝিনাইদহে জেলা জজ কোর্টের এপিপি রাশেদুল আলম আর নেই ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সদস্য ঝিনাইদহ জেলা জজ কোর্টের এপিপি অ্যাড. রাশেদুল আলম রাশেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। অ্যাড. রাশেদ অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন যাবত ঢাকার মুগদাহ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহ সিদ্দিকিয়া আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম অ্যাড. রাশেদের নামাজে জানাজা শেষে ঝিনাইদহ পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মরহুম অ্যাড. রাশেদের নামাজে জানাজায় সবাইকে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)