ঝিনাইদহে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-09-29 ইং
ঝিনাইদহে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদরে এক বৃদ্ধর বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নেবুতলা গ্রামে। জানা যায়, গতকাল সোমবার সকালে নেবুতলা গ্রামের সিদ্দিক মণ্ডলের প্রতিবন্ধী মেয়ে জান্নাতুলকে (১৪) প্রতিবেশী রহিম (৭৫) নামে এক ব্যক্তি ধর্ষণ করেন। এ সময় মেয়েটির পিতা আপত্তিকর অবস্থায় রহিমকে দেখে ফেলেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। বিষয়টি নিয়ে সিদ্দিক মণ্ডল প্রতিবেদককে জানান, ‘আমি গরীব মানুষ। পরের কাজ করে খাই। আমার মেয়ে প্রতিবন্ধী বামন। সে কথা বলতে পারে না। আমরা বাড়িতে কেউ না থাকায় মেয়ে জান্নাতুল ঘরে একা টিভি দেখছিল। সে সময় ফাঁকা বাড়ি পেয়ে প্রতিবেশী রহিম আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই।’ এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)