জীবননগর ও আলমডাঙ্গা মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে একাত্বতা ঘোষণা করে চুয়াডাঙ্গা টেলিকমের প্রোপ্রাইটর রিমু জোয়ার্দ্দারের বিবৃতি

আপলোড তারিখঃ 2020-09-29 ইং
জীবননগর ও আলমডাঙ্গা মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে একাত্বতা ঘোষণা করে চুয়াডাঙ্গা টেলিকমের প্রোপ্রাইটর রিমু জোয়ার্দ্দারের বিবৃতি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা মোবাইল ব্যবসায়ীদের একই অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার অত্যান্ত সুপরিচিত ও সুনামধন্য মোবাইল প্রতিষ্ঠান ‘চুয়াডাঙ্গা টেলিকম’ চুয়াডাঙ্গাস্থ পরিবেশক বাংলাদেশ টেলিকমের সঙ্গে সকল ধরণের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। চুয়াডাঙ্গা টেলিকমের প্রোপ্রাইটর রিমু জোয়ার্দ্দার বলেন, ‘চুয়াডাঙ্গা টেলিকম’ চুয়াডাঙ্গা জেলায় মোবাইল ব্যবসা শুরুর পর থেকে চুয়াডাঙ্গা জেলায় মোবাইল ব্যবসার প্রসার ও বিপ্লব ঘটেছে। অতএব এই জেলার মোবাইল ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে যেকোনো অন্যায় ও অনিয়ম অত্যান্ত দুঃখজনক। চুয়াডাঙ্গা জেলার সকল ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকের কথা বিবেচনা করে দ্রুত এই সমস্যা সমাধান হওয়া অত্যান্ত জরুরি বলে আমি মনে করি। এটা বলা বাহুল্য যে, স্বেচ্ছাচারীতা, অনিয়ম ও অনিয়ন্ত্রিত বিপনণ ব্যবস্থার কারণেই এই জটিলতার সৃষ্টি হয়েছে। অতএব চুয়াডাঙ্গা টেলিকম-এর প্রোপ্রাইটর রিমু জোয়ার্দ্দার অনতিবিলম্বে সকল কোম্পানির কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে সৃষ্ট জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)