আমাদের বেশি করে গাছ লাগাতে হবে

আপলোড তারিখঃ 2020-09-28 ইং
আমাদের বেশি করে গাছ লাগাতে হবে ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণকালে নঈম হাসান জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, ‘গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে থাকে। তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।’ বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ ও জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মহসিন আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, রামিম হাসান সৈকত, রাশেদ রেজা, শরিফ উদ্দিন, টুটুল মোল্লা, তৌকির হাসান পিয়াস, শিমুল, রাসেল, বিপুল, সুইট, নোমান, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন লাল্টুসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)