দামুড়হুদায় দুই কেজি ভারতীয় রুপার গহনাসহ টাবলু আটক

আপলোড তারিখঃ 2020-09-28 ইং
দামুড়হুদায় দুই কেজি ভারতীয় রুপার গহনাসহ টাবলু আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি ভারতীয় রুপার গহনাসহ একজনকে আটক করেছে। আটক টাবলু (৪৩) জয়রামপুর স্টেশনপাড়ার মৃত আলী আহাম্মদের ছেলে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন হালিমের চায়ের দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহাবুবুর রহমান ও এএসআই হায়দার আলী ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশনপাড়ার মৃত আলী আহাম্মদের ছেলে টাবলুকে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন হালিমের চায়ের দোকানের সামনে থেকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে দুই কেজি ভারতীয় রুপার তৈরি চেইন ও নুপুর উদ্ধার করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় দি স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫-বি (১)(বি) ধারায় মামলা করা হয়েছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)