মেহেরপুরে গ্রাম হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-09-28 ইং
মেহেরপুরে গ্রাম হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ শফিকুল ইসলাম পটল (২৫) ও হাবিবুর রহমান হাবিব (৩৬) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর ডিবি পুলিশের এসআই তরিকুল ইসলামের নের্তৃত্বে এএসআই ইব্রাহিম বিশ্বাসসহ ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে সাইফুল ইসলাম পটলকে ৫ গ্রাম হেরোইন এবং এ দিন বিকেলে মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝা গ্রাম থেকে হাবিবকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটক সাইফুল ইসলাম পটল মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে ও হাবিবুর রহমান হাবিব মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার মৃত তুফান আলীর ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক হাবিব মাদক সম্রাট নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা বিচারাধীন রয়েছে। উভয় ব্যক্তির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)