মেহেরপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণ

আপলোড তারিখঃ 2020-09-28 ইং
মেহেরপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুম পারভেজ নামের এক যুবক আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাসুম পারভেজ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের জিব্রাইল কারিগরের ছেলে। জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ বি (২)এর একটি মামলা, যার এস টি সি ৭০/১৫, জি আর ৪৩২/২৫ নম্বর মামলায় আদালত মাসুম পারভেজকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। ওই সময় মাসুম পারভেজ পলাতক ছিলেন। গতকাল রোববার দুপুরের তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)