মেহেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তির পরিচয় মিলেছে

আপলোড তারিখঃ 2020-09-28 ইং
মেহেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তির পরিচয় মিলেছে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারানো ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম মান্নান চৌধুরী (৫৫)। তাঁর বাড়ি ঢাকার দোহার এলাকায়। তিনি ওই এলাকার মাতব্বর চৌধুরীর ছেলে। গত শনিবার ঢাকা থেকে প্রথমে ফরিদপুর এবং ফরিদপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে মেহেরপুরগামী আলসানি পরিবহনের একটি গাড়িতে ওঠেন। পথের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে অচেতন করে তাঁর কাছে থাকা ৬ লাখ টাকা নিয়ে সটকে পড়েন। অচেতন অবস্থায় মেহেরপুর থেকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর জ্ঞান ফিরে আসলে তাঁর কথা অনুযায়ী পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের লোকজন এসে মান্নান চৌধুরীকে নিয়ে যান। জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ গরুর ব্যবসা করে আসছিলেন। অন্য দিনের মতো ওই দিন তিনি ৬ লাখ টাকা নিয়ে গরু কেনার উদ্দেশ্যে চুয়াডাঙ্গার পথে রওনা দিলে পথের মধ্যে তাঁকে অজ্ঞান পার্টির সদস্যরা অজ্ঞান করে তাঁর ছয় লাখ টাকা নিয়ে সটকে পড়েন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)