চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-28 ইং
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সদর উপজেলার নয়মাইল বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে নয়মাইল বাজারে মেসার্স বিসমিল্লাহ স্টোরে পূর্বে সতর্ক করা সত্ত্বেও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য, চকলেট, পানীয় ও অন্য মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ৬ হাজার টাকা ও মেসার্স সায়মা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধের পাতার তারিখ কেটে বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)