দর্শনায় ৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-09-28 ইং
দর্শনায় ৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিলসহ বিল্লাল হোসেন (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক বিল্লাল হোসেন দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদি পশ্চিমপাড়ার জালাল উদ্দিনের ছেলে। আটক বিল্লালকে আজ আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নের্তৃত্বে এসআই শরিফুল ইসলাম, এএসআই মহিউদ্দিন ফোর্স নিয়ে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদি গ্রামের পশ্চিমপাড়ার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৮ বোতল ফেনসিডিলসহ বাড়াদি গ্রামের একই পাড়ার জালাল উদ্দিনের ছেলে বিল্লাল হোসেনকে আটক করেন। এ বিষয়ে দর্শনা থানায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মাদক মামলা করেছে পুলিশ। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)