ছবির ক্যাপশন:
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে বিশ্ব পর্যটন দিবস পালন
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস-২০২০ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুম অ্যাপের মাধ্যমে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। জুম অ্যাপে যুক্ত থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। আবহমান গ্রাম-বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিবেশগত ভারসাম্য বজায় রেখে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্বশীল পর্যটন কার্যক্রম পরিচালনা করতে এবং এর সুফল যাতে স্থানীয় জনগোষ্ঠী ভোগ করতে পারে, সে লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করছে।
চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া মমতাজের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস, হাবিবুর রহমান, ফিরোজ হোসেন প্রমুখ। পরে অতিথিরা পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
মেহেরপুর:
মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুমের মাধ্যমে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার মিথিলা দাস, নাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও প্রতিযোগিতা শেষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মুজিবনগর:
মুজিবনগরে র্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে ১ম বারের মতো পালন করা হয়েছে বিশ^ পর্যটন দিবস। গতকাল রোববার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ পর্যটন দিবস পালন করা হয়। মুজিবনগরের অনন্যা পার্কের সহযোগিতায় র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় রাস্তায় চলাচলকারী জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। র্যালিতে নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার। এ সময় সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, মুজিবনগর পর্যটন মোটেলের ইউনিট ব্যবস্থাপক ফিরোজ আহম্মেদ, মুজিবনগর অনন্যা পার্কের চেয়ারম্যান হাসানুজ্জামান লাল্টু উপস্থিত ছিলেন। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সীমিত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।