দামুড়হুদার জয়রামপুরে ইসলামী ব্যাংক আউটলেটের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-09-28 ইং
দামুড়হুদার জয়রামপুরে ইসলামী ব্যাংক আউটলেটের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, জয়রামপুর: দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চুয়াডাঙ্গা জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় এই আউটলেটের উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. আহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে সারা দেশে ৮২টি এজেন্ট আউটলেটগুলো উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংক জোনের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা জোনের সিনিয়র অফিসার মো. আলমগীর হোসেন, মো .রাকিবুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. আজিজুর রহমান, দামুড়হুদা ওদুদশাহ ডিগ্রি কলেজের প্রফেসর মো. ইসমাঈল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. ফকির, জয়রামপুর আউটলেটের স্বত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলাম জিয়া, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)