গাংনীতে বিভিন্ন ধর্মীয়প্রতিষ্ঠানে খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের অনুদান প্রদান

আপলোড তারিখঃ 2020-09-28 ইং
গাংনীতে বিভিন্ন ধর্মীয়প্রতিষ্ঠানে খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের অনুদান প্রদান ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের ব্যক্তিগত তহবিল থেকে পৌর এলাকার মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহের উন্নয়নে ৯০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন সংগঠনের পরিচালক গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। গতকাল রোববার রাতে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে এ নগদ অর্থ তুলে দেন তিনি। প্রথমে ৭ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়ার জামে মসজিদ দুইতলা ভবন নির্মাণ উন্নয়নকাজে ৫০ হাজার টাকা নির্মাণ কমিটির নেতা হাজি মহাসিন আলী ও আজগর আলীর হাতে তুলে দেন সংগঠনের পরিচালক গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। এরপর বাঁশবাড়িয়া দক্ষিণপাড়া জামে মসজিদের প্রধান ফটক নির্মাণে ৩০ হাজার টাকা কমিটির নের্তৃবৃন্দের হাতে তুলে দেন। এছাড়াও গাংনী উত্তরপাড়া খানকা শরীফের প্রধান ফটক নির্মাণ উন্নয়নকাজে ১০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, ‘খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা পৌর এলাকার বিভিন্ন অসহায় দুস্থ মানুষকে আর্থিক সহায়তা করে থাকি। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও সহযোগিতা করে থাকি। তারই ধারাবাহিকতায় এ অনুদান।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)