গাংনীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতিতে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-09-28 ইং
গাংনীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতিতে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন পরিষদ চেয়াম্যানদের উপস্থিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে উপজেলা উন্নয়নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সভা আহ্বান করা হয়। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের উন্নয়নবিষয়ক আলোচনা ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অথচ এ সভায় কোনো চেয়ারম্যান উপস্থিত না হওয়ায় সীমিত আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। বেশ কয়েকজন চেয়ারম্যান জানান, প্রতিটি সমন্বয় সভার পূর্বে তাঁদের কাছে নোটিশ পাঠানো হতো। মাসের প্রথম দিকে সমন্বয়সভা অনুষ্ঠিত হওয়ার কথা, তবে মাসের শেষে সমন্বয় সভা হচ্ছে। বিশেষ পরিস্থিতিতে অনেক সময় শর্ট নোটিশেও সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভা কখনো শর্ট নোটিশে হয় না। কিন্তু এবার তাঁদেরকে কোনো প্রকার নোটিশ প্রদান করা হয়নি। গভীর রাতে তাঁদেরকে মোবাইল ফোনে সভার বিষয়ে জানানো হয়। এতে তাঁরা মনোক্ষুণ্ন হন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজ জানান, অনেক সময় আধা ঘণ্টা আগেও নোটিশ পৌঁছিয়ে সভা অনুষ্ঠিত হয়। তবে উক্ত সভায় কেন কেউ উপস্থিত হলো না, তা খতিয়ে দেখা হবে। গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক বলেন, ‘চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে চলমান সভার সিদ্ধান্ত নিতে আমাদের কোনো সমস্যা হয়নি। কারণ তেমন গুরুত্বর্পূণ কোনো সিদ্ধান্ত আমাদের ছিল না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)